রুপকথা
এখন আমার একটা ঘুম দরকার,
একটা নিশ্চিন্ত নিরুপদ্রব ঘুম।
এখন আমার দুটো হাত দরকার,
যে হাত আমাকে বেড়াকলমির মত
আস্টেপৃষ্ঠে জড়িয়ে থাকবে।
আমার এখন একটা শীতল বুক দরকার,
যেখানে ফটিক জল ফটিক জল বলে
ডুব দিতে পারবো।
আমার এখন একটা বিস্তির্ণ মরুভুমি কাঁধ দরকার,
যেখানে মাথা রেখে বেহাগে বেহায়া হব খুব কষে।
আমার একটা মানুষ দরকার ,
সমস্ত রাজ্যজয়ের পর যেখানে ছেলেমানুষী আছড়ে পড়ে ভেঙ্গে টুকরো টুকরো হওয়া যায়।
আসলেই বোধহয় আমার একটা রূপকথা দরকার,
ছেলেবেলা থেকে যাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি।
এ আয়ু রূপকথা বুননের ; কল্পপথের গল্পের আঁজলা এখন ... যুক্তির ছন্দোগতি বোঝে। তবে, স্রষ্টার কাছে সবই অসম্ভব রকমের সম্ভব। আপনার সৃষ্টির পথ রূপকথার নকশী কন্থা বুননে সফল হতেই থাক ...
ReplyDelete