Sunday, October 25, 2020

অবান্তর ২

 


               জ্যোর্তিরগময়ঃ

পূর্ন মিলনের পর যে যুদ্ধ জাগে
তার সাক্ষী শুধু টেরাকোটার প্রস্তরফলক,
প্রাগৈতিহাসিক চোখ নিয়ে তারা শুধু যুদ্ধ যুদ্ধ খেলে, অযুত অনাড়ম্বর মিলনবাসনায়।
তাদের তীক্ষ্ণ তরবারী সূচীভেদ্য নয় ,
তাই তারা প্রস্তুতি সারে অনন্তকাল ধরে।

তুমি আমি তেমন না,
আমাদের আস্তিনের ভিতর লুকোনো অস্ত্র আছে,
যাতে ফালাফালা করা যায় সমস্ত মিলন,
সে অস্ত্র -  নিঃশব্দ।

এসো ,আস্তিন গুটোই
অন্তিম মিলনের পর শুধু ,যে যুদ্ধ জেগে রয়
তাকে আলিঙ্গন করি মহৎ ভাবে।

এসো - যুদ্ধ করি ।