আগুন ফাগুন
চলছে এখন রক্ত ফাগের খেলা
রক্ত আমায় মাতাল রঙিন করেছে।
আবির এখন মন মাতায় না আর
রক্তে লাশে হৃদয়ে দেয় দোলা
আগুন পলাশ ঢালছে ভীষণ রাগ
বসন্তে আজ চৈত্র দাহন জ্বলে
মন মেতেছে মন রেঙেছে আজ
খুনখারাবি আগুন রঙা ত্রাসে ।
আগুন ফাগুন
চলছে এখন রক্ত ফাগের খেলা
রক্ত আমায় মাতাল রঙিন করেছে।
আবির এখন মন মাতায় না আর
রক্তে লাশে হৃদয়ে দেয় দোলা
আগুন পলাশ ঢালছে ভীষণ রাগ
বসন্তে আজ চৈত্র দাহন জ্বলে
মন মেতেছে মন রেঙেছে আজ
খুনখারাবি আগুন রঙা ত্রাসে ।
সীমান্ত প্রেম
সূর্য ধরতে চেয়েছি বলেই তোকে ভালোবাসি
না হলে হাত পুড়িয়ে আগুন ভালোবাসতাম
হাত পোড়াতে চাইনি বলেই বুক পেতেছি
অনন্ত প্রেম বুকের ভেতর বাঁধলাম।
তারকাঁটারই অন্তে দুই দেশ
হৃদয় যদি পাখির ডানা মেলতো
ভাগাভাগির হিসেবনিকেশ শেষ
স্বপ্নেরা সব উড়াল ডানায় মিলতো।
পাখির কোথাও দেশবিদেশ নেই তো,
পরিযায়ীর ঘরের বিড়ম্বনা
স্বপ্নগুলো তাঁরকাটাতে আছড়ায়
শব্দ ভীষন ক্রমশ অচেনা।
সমস্ত নীল শোধ করেছি শূন্যে
গরলখানি আমারই নয় হোক
ভালো থেকোর কাব্য গাথা থাক
দুই সীমান্তে ভালোবাসার দেশ।
১
যুদ্ধ তো শেষ কথা নয়,
শরনের ত্রানে এসো শরনার্থী হই।
সব দীপ নিভে গেলে
যদি শুধু মোমবাতি থাকে
তোমার হৃদয়ে শরনার্থী হই।
২
রাত বাড়ছে
বাঙ্কারে নিভু নিভু আলো
বাইরে বিপদ সংকেত মৃত্যুকে কড়া নাড়ে।
তবু, জীবনকে আঁকড়ে ধরে আমি
ঠোঁটে ঠোঁট রাখি।
মৃত্যুকে মনে হয় সুধা,
জীবনের তরে।
৩
শিশুটির চোখে জল
আঁকড়ে আছে হাত
যুদ্ধে যাচ্ছে বাবা।
যুদ্ধ কি? শিশু জানে না।
শুধু জানে -
এরপর বাবা ধীরে ধীরে মুছে যাবে,
সত্যি যুদ্ধ শুরু হবে এইবার,
জীবনযুদ্ধ।