উদযাপন
ভালোবাসা থেকে যোজন দুরে চলে গিয়ে
ভালোবাসাতেই ফিরতে হয়।
ততদিন না হয় যা যা চেয়েছি
সব আবদার গুলো সাজিয়ে রেখো
বহু যত্নে, আর আদরে।
প্রশ্রয় দিয়ে দিয়ে
কৃষ্ণচূড়া, অমলতাসের ডালগুলো বাড়িয়ে যেও।
আর পলাশকে বোলো কানে কানে
এ স্মৃতি যাপন শুধু সমে ফেরার উদযাপন।
ভালোবাসা থেকে সরে যেতে যেতে
স্মৃতিতে ফেরা,
এ তো তোমার কাছেই নিজের ফেরা,
শিউলিরা ঝরে পড়ে শুধু স্মৃতি হবে বলে,
ভালোবাসার কাছে কাছাকাছি হতে
দুঃখের কাছাকাছি, সেও তো নামান্তর।
আমি তো প্রেমিক মাত্র,
শুধু জানি একমাত্র
ভালোবাসা থেকে দুরে সরে গেলে,
ভালোবাসাতেই ফিরতে হয়।
No comments:
Post a Comment