প্রেম
ক্ষনিকের পথ চলা শেষে,
যখন বিরহ এসে মেশে,
সব সত্য স্বপ্ন মনে হয়।
হাতে হাত রাখা,শব্দ অপচয়।
ছিল না প্রতিজ্ঞাবদ্ধ কথা
নিংশর্তে আত্মসমর্পণ।
চোখে চোখে কিছু অবুঝ কথন
বলার চেয়ে না বলা অনুক্ষন,
নিরুচ্চারিত শব্দ যোজনায়
দুয়ে দুয়ে চার করে বুঝে নিতে হয়।
তাতে বুঝি বাকি থেকে যায়, কিছু পরিপাটি।
ভুল বোঝার হালখাতা সেরে
সময় গড়িয়ে চলে।
যেটুকু এলিয়ে পড়ে আছে
সে তো অচেতন,
সেটুকুই মন, ভাঙ্গাকোন।
ফিরে যেতে যেতে বলি,
বাকি রয়ে গেল কিছু টুকরো জীবন ।
না পাওয়া বাকিটা চির প্রেম,
বাকি সব চির পুরাতন।