Friday, March 5, 2021

অবান্তর ৪৬

অ কবিতা


আমি তো নিজেকে কবি বলেই জানি,

তাই-
মাছ কাটি, ঝুল ঝাড়ি, আর খুন্তিতে তুলি কড়াইয়ের সুর,
বাসন মাজার ফাঁকে শুনি পাঁচফোড়নের বোল,
আর মনে মনে শব্দ নিয়ে শব্দ সাজাই এক্বা দোক্বা খেলার মত।
সময় খুঁজে শব্দ নিয়ে বাসর সাজাই,
ধাঁই ধপাধপ শব্দ গোছাই,
কারন-
তাদের তখন ভীষন তাড়া,
তবু ,তখন একটা সুস্বাদু কবিতা রান্না চায়,
মনে মনে তাই সদগুরু আওড়াই।
অথচ গৃহদেবতাও পিঁড়ি পেতে বসে আছেন উঠোনমুখো হয়ে বাইরের দাওয়ায়।

আসলে আমি তো নিজেকে কবি বলেই মানি,

তাই শব্দ সাজাই




1 comment:

  1. অনন্য! আত্মদর্শন অনায়াসে সব দহিতের সাথে এক হয়ে যায়!

    ReplyDelete