প্রবঞ্চনা
চোখের কোনে কালি সাজিয়ে কি যে সুখ পাও,
রাত কালি বলে যে অনেক কথা,
হৃদয়ে মরন নিয়ে ভালো থাকা যায় ?
জেগে থাকা?
সেতো প্রবঞ্চনা।
স্বার্থপর,
সুখ ভোলাতে, নিজেকে ভোলাও।
মুখে বল ভালো আছি,
সে তো বেঁচে থাকা,
কি যে সুখ পাও?
কেন দুঃখকে দুখীতে জড়াও,
কি যে সুখ পাও?
No comments:
Post a Comment