ইচ্ছে বাঁচা
কত যে কাজ বাকি অথচ দিন চলে যায়,
তোমাকে বাসবো ভালো সময় কোথায় ?
ভাত চড়াতে ডাল ভুলে যায়, ডাল ভুলতে পড়া,
পড়া পড়ার খেলনাবাটি কেবল শিলনোড়া।
আজ পেয়েছি কাল পাইনি কালের ঘরে চাঁটি,
চাঁটির ঘায়ে টলতে টলতে দিন হয়েছে মাটি।
আজ পেয়েছি কাল পাইনি জীবন হল ভোর,
হিসাবনিকাশ জলাঞ্জলী ,
মাচায় সব তোল।
জীবন ভোর হিসাব নিকাশ কালের ঘরে মাটি
চলো এবার নিজের মত ইচ্ছেতেই বাঁচি।
প্রথম স্তবকে ছন্দ অনাহুত আহ্লাদে এলো। বাকীরা বলে গেল অবলীলায় শ্বেত শুভ্র ব্যস্ত-বিধুর ডানার গান!
ReplyDeleteছন্দে গদ্যে এক স্বাদু বলন।