ছাড় মোরী বৈয়া
অসংখ্য শিকড়ের মাঝে একলা শিকড়ের খোঁজ,
যেখানে রোমকূপেরা মাটি খোঁজে মাটি আগলাবার,
কেঁচোরা মাটি খুঁড়ে উর্বরা জীবনজমিন ।
অথচ কীটদ্রষ্ট শিকড় হাতড়াতে থাকে হাতড়াতেই থাকে তার ঢালু জমি শিকড় চারাবার।
ফুল ফোটে, ফল হয়, গাছ পায় মাটি , জমিন ফসল পায় অতি পরিপাটি।
তারপর ?
শিকড় নরম পায় রোমকূপ পেলে,
মুলতানি রাগ ছেড়ে দরবারী ধরে ।
মুঝে যানে দো ছাড় মোরী বৈয়া ।
হা হা করত তোরী পইয়া পড়ত হুঁ
শিকড় আলগা হয় শাখাপ্রশাখায়,
অনন্তের পথে তবু চক্ষু মেলে রয়।
দূরযানী সাবধানী আরোহে অবরোহে,
হাতে তার শ্বেতপত্র সন্ধি করবারে,
খোঁজা খোঁজ রোজরোজ দমবন্ধ হয়,
শিকড়ের পত্রপাখা মূলেতে শুকায়।
No comments:
Post a Comment