জলের তলার রূপকথারা
চল -
পা ডুবিয়ে বসি কংসাবতীর বাঁকে,
যেখান বিহান বেলায় টুসু ভাসান, তুষাল সুরে ডাকে।
স্তব্ধ জলে পা ডুবিয়ে ছলাৎ ছলাৎ খেলা,
গাছ কুয়াশা জমবে সেথা বসবে তখন মেলা।
দুটো হাতে একটা পাঁপড় এধার ওধারকামড়,
জলের তলায় কথা হবে পায়ে পায়ে খেলা।
হঠাৎ যখন ডুবসাঁতারে পানকৌড়ি হয়ে ,গুগলি তুলে ঝিনুক গেঁথে মুক্তামালা লয়ে,
হাত দুখানি বাড়িয়ে দেবে অধর খানির মতন,
তুলে নেবো চুপিচুপি আদরচুমি যত।
মাথায় গাঁথবো, চুলে পরবো ময়ূর পেখম খানি,
হাত বাঁশিটা কথা কইবে ব্যাঙ্গমা ব্যাঙ্গমী।
ধুলো মাখবো, মাতাল হবো , মাতাল বাঁশীর সনে,
চোখে চোখে কথা হবে নিশ্চুপ দুইজনে।
সঙ্গী যত সঙ্গীছাড়া , চাঁদ জ্যোৎস্নায় ভাসে,
গন্ধ বাতাস মাতাল করে মহুয়া উল্লাসে।
সেথায় তখন ঝরনা তলা, সেথায় সমুদ্দুর, নিদেন পক্ষে পঞ্চবটি,সপ্ত সমুদ্দুর।
তোমার আমার দেখা হবে সাঁঝ বিয়ানোর কালে,
ভালো থেকো ,দেখা হবে ,কংসাবতী জলে।
স্নিগ্ধ শুদ্ধতম কথারা ...
ReplyDelete