প্রেমপত্র
আজ আবার নতুন করে একটা প্রেমপত্র লিখতে চাই, একদম নতুন করে সেই প্রথম দিনের মত।
কমলা রোদে পিঠ বাঁকিয়ে একটা একটা করে সেঁকে নিই অভিমান গুলো,
তারপর ঠোঁট ফুলিয়ে উটের গ্ৰীবার মত ঠোঁটে ঠোঁট রাখতে রাখতে বলি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
মাঝে মাঝে ভাবি সমস্ত দুঃখ গুলো ঐতোমার ক্লান্ত শার্টের বোতামের মতো যদি একটা একটা করে খুলে দেখাতে পারতাম ,
কিংবা ধরো আদুল গায়ের বুকের কোনে খুনসুটি খেলতে খেলতে সমস্ত অভিমান মেলে ধরতাম।
অথচ ,গান্ধারী জীবন,
অক্ষম ধৃতরাষ্ট্র শুন্যে বিফল পাশা ছোঁড়ে বারংবার,
সঙ্গে অক্ষৌহিনি সেনা
তবু আজ পারিবে না ।
শীতার্ত দিন, চাদরমুড়ির মিথ্যা সংবাদ
দিকে দিকে রটে ,
কুরুক্ষেত্র ছারখার,
তবু সমস্ত মুছে ফেলে একটা একটা করে শিশিরের ঘ্রান চোখ মেলে অন্দরে কন্দরে।
গান্ধারী জীবন ছুঁড়ে ফেলি খোলসের মত,
তারপর পূর্ন রূপে পূর্ণ করে চলি নতুন প্রেমপত্র,
শুরু,নতুন অধ্যায় ।
এ জীবন ভালোবাসি, বাসি কি তা ?
নয়তো বা ,দুঃখ গুলো টেনে টেনে সুখ কেন খুঁজি?
পুরোনো পুঁজির মত ওল্টায় পাল্টায় ধুলো ঝেড়ে সুখ পাই।
তারপর ,
মুখ লুকিয়ে বলি -
তুমি আমার ঈশ্বর হবে, আমি ঈশ্বরী।
No comments:
Post a Comment