এক জীবন এক ঈশ্বর
ভালোবাসা পেতে পেতে নদীও তখন নারী ,
গলতে গলতে হৃদয়ে দাঁড়ের শব্দেরা তখন শব্দহীন,
অথচ মাঝি বিহীন নৌকা তখন মাঝদরিয়ায় ভাসছে, পুবালী নিয়ম মেনে।
ভালোবাসতে বাসতে কখন যে চন্দ্রাবতী কাল ভুলেছে,
ছপাৎ জলে ঢেউ খেলে যায়,
পশ্চিমঘাটের সূর্য তখন রোদ পোহানো বিছানা কাঁথা তুলছে।
অথচ চন্দ্রাবতী তখনও সাঁঝ ঘন্টা সাজাচ্ছে ভাসানবেলার।
হলুদ, সাদা, লাল, সবুজে ভরে যাচ্ছে ডালি,
হৃদঅর্ঘ্য পুষ্পশোভিত।
ভালোবাসতে বাসতে মানুষটাকেই ভুলেছে সে,
আছে শুধু ঈশ্বরী জীবন।
No comments:
Post a Comment