ঠিক কতটা জানলে জানা যায়
কুয়াশার পর কুয়াশা পড়ছে ,
ঠিক যেমন করে পরতের পর পরত আদর জমে, জমেই থাকে,
ঠিক যদি এরকম জমিয়ে জমতে পারতাম কুয়াশার মত।
অসময়ে ঘুম ভাঙ্গলে আজও বিরক্ত হই,
অথচ তুমি ছুঁয়ে থাকলে ঐ যে গন্ধ ঘুরপাক খায় মাথার ভিতরে, শব্দ হাতড়াই,
তখন না সুখ, না দুঃখ, শুধুই আসুখ।
সবই ছেলেমানুষী বললে শুনবো কেন?
এই আসবে তারপর বলবে -তার আর পর নেই,
সবই তোমার।
তা বললেই বা শুনবো কেন?
উপহার দিও না-
তারপর যদি অনেক বরফ একসঙ্গে গলে যায়,
তখন সে বাঁধ পাবে কোথায় ?
তারও পর যদি অনেক 'কেন' ঘিরে ধরে
তখন, তখন কি করবে বলো ?
ধরে নাও ,তার তখন ভীষণ একটা রুমাল দরকার,
ঝরনা তখন দুয়ার ভাঙ্গতে চাইছে, অথচ -
কি করবে বলো ?
তার চেয়ে উপহার থাক,
এক নৌকো আকাশ দিও,পৃথিবী ঘুরতে।
কী দুদ্ধর্ষ লিখছেন ... !!!
ReplyDelete