পৃথিবী রমনী হও
ঋতুবতী হলে পৃথিবী আজও শীতঘুম ছেড়ে জেগে ওঠে , হলকর্ষনের তরে,
অন্তিম পাটে পড়ন্ত যৌবন রোদ,শুয়ে আছে কাঁথায়-কম্বলে, খাটিয়াতে।
এখনই কুয়াশা চাদর মৃত অস্থি ঢেকে দেবে,
বেলা বয়ে আসে ঘনিষ্ট সন্ধাকালের।
দুচারটে টিপটিপে তারা উঁকিঝুঁকি মারে পৃথিবী পানে,
নগ্ন বুকে চেয়ে থাকে হাঘরের মত।
অথচ,
ঋতুবতী হলে পৃথিবী রমনী হয় নরমের মত,
আঁজলা করে নিতে হয় কোলে তুলে,
অবোধ জ্যোতিষ্ক আজো তা জানে না।
তাই তারা দূরে রয়, দূর থেকে চেয়ে আজীবন ।
ভালোবাসার অন্তিম মুহূর্তেও তোমার সমস্ত শরীর রমনীকোন ঢেকে থাকে
গোপন অঙ্গের সমস্ত আদর ঢেকে রাখে পুরুষালী রোম।
সংজ্ঞা লুপ্ত পুরুষালী ঘ্রান জেগে থাকে গ্ৰীষ্মের দুপুরের মত,
শুষ্ক, ঘন,তিক্ত,কটু তার স্বাদ।
তবু -
তখনো জেগে থাকে সমস্ত ভালোবাসা আমার দেহের উপরে।
No comments:
Post a Comment