ভোর হবে, কথা আছে
আমাদের কথা হয়নি বহুকাল
অথচ সূর্য আজও অস্তাচলে গেল।
অথচ সূর্য আজও অস্তাচলে গেল।
সময় প্রচুর
তবু অন্তিম মূহুর্তে কলম থেমে যায়।
তবু অন্তিম মূহুর্তে কলম থেমে যায়।
যে জন কাছে রয়
অথচ আশপাশ ফাঁকা।
অথচ আশপাশ ফাঁকা।
দেখছি কিন্তু শুনছি না,
শুনছি কিন্তু ভাবছি না,
আসলে তো পকেট ফাঁকা, পকেট ফাঁকা
শুনছি কিন্তু ভাবছি না,
আসলে তো পকেট ফাঁকা, পকেট ফাঁকা
কথা ছিল-
তারপর পাতাগুলো উড়ে যায়,
উপসংহার।
তারপর পাতাগুলো উড়ে যায়,
উপসংহার।
বৃত্তে বৃত্তে পাক মারছি,
পাকদন্ডী বেয়ে।
পাকদন্ডী বেয়ে।
হাঁপাচ্ছি, তবু বসছি না,
মাপনযন্ত্র, মাফযন্ত্র।
মাপনযন্ত্র, মাফযন্ত্র।
শিঙ্গি ,মাগুর ,কই খলবল করছিল,
তবু ট্যাংরা টাকেই তুললাম।
তবু ট্যাংরা টাকেই তুললাম।
এক পৃষ্ঠার দুই মুখ,
অথচ কালি পড়ে না।
অথচ কালি পড়ে না।
দাঁড়িয়ে ছিলাম,
অথচ সরতেই পারলে না।
অথচ সরতেই পারলে না।
বলছি দূরে যাও,
শুধু বলছো অন্ধকার, খন্দকার।
অর্পিতা
আরও লিখে চলুন ... প্রতিবন্ধী স্মৃতি ও নির্দোষ ভুল গুলোকে হাঁটতে ছেড়ে দিন। পথ আরও সুসর হোক।
ReplyDeleteভালো থাকুন।