স্বতন্ত্র vs স্বাতন্ত্রতা
আমার একটাও সাদা জামা নেই, নেই লাল, নীল এমনকি সবুজ কোনো জামাও ।
আমার কোনো ছাতা নেই, নীল ছাতা, লাল ছাতা সবুজ ছাতা, তাই ছত্রধরও নেই।
আমার কোনো রং নেই, তাই সব রং এক আকাশ।
আসলে আমার কোনো ধর্ম নেই, সবই নিরন্তর, বহমান অনুভূতি।
আমার কোনো ছাতা নেই, নীল ছাতা, লাল ছাতা সবুজ ছাতা, তাই ছত্রধরও নেই।
আমার কোনো রং নেই, তাই সব রং এক আকাশ।
আসলে আমার কোনো ধর্ম নেই, সবই নিরন্তর, বহমান অনুভূতি।
স্বতন্ত্র বলে আসলে কোনো শব্দ হয় না,তাই স্বতন্ত্রতাও মরিচীকা।
তোমাকে কোনো এক অস্তিত্বের তলায় আসতেই হবে, কোনো এক রং, কোনো এক বেশ।
নয়তোো তোমার কোনো দেশ নেই , তোমার কোনো দশ নেই, তোমার কোনো যশও নেই।
তোমাকে কোনো এক অস্তিত্বের তলায় আসতেই হবে, কোনো এক রং, কোনো এক বেশ।
নয়তোো তোমার কোনো দেশ নেই , তোমার কোনো দশ নেই, তোমার কোনো যশও নেই।
আসলে নিজের মত , স্বতন্ত্র বলে কিছু হয় না,
সবই হতে হয় অন্যের মত।
এ বাঁচা কঠিন বাঁচা, তবু মরে যেতে পারে না কেউ।
তাই ছাতা খুঁজে ফেরে, অনন্তর, নিরন্তর।
সবই হতে হয় অন্যের মত।
এ বাঁচা কঠিন বাঁচা, তবু মরে যেতে পারে না কেউ।
তাই ছাতা খুঁজে ফেরে, অনন্তর, নিরন্তর।
অর্পিতা চৌধুরী
নিজের বলে কিছু হয় না আসলে;এমনকি নিঃশ্বাস-প্রশ্বাসটাও। তবে স্বতন্ত্রতার খোঁজ, খনন ... এক পরম বিশুদ্ধি। নিজেকে আবিশ্বের কাছে পূর্ণতম করে আকুতি ... ইতিবাচক জীবনের একটি একটি বৃহৎ অর্থ প্রদর্শন করে। স্বকে না হারিয়ে ক্রম-পরিশীলনের পথ ... একটি বড় পথ।
ReplyDelete