শুশুকডুব
রাত গভীর হলে ভালোবাসার নক্ষত্রেরা ঝরে পড়ে টুপটাপ করে ঠোঁটে , গালে ,
জন্মনাভিতে।
সেখানে শুশুকডুব দিতে দিতে একটা একটা করে মুক্তোবিন্দু ছেনে আনো তুমি,
জন্মরহস্যের মোড়ক খুলতে থাকো নির্মমভাবে।
প্রতিটা মোড়ক খোলার পরেও রহস্যসঞ্জাত স্থান আরো দুর্গম হয়, আরো গভীর অন্ধকার।
অন্ধকার ছেনে আনতে রহস্যে ফের ডুব দাও তুমি,
আবার রহস্য ছেনে ছেনে মাটি খুঁজে ফের মানবী শরীরে,
ডুবুরির মত।
অনন্যসাধারণ!
ReplyDelete