Sunday, January 3, 2021

অবান্তর ২৬

 




        

      প্রাসঙ্গিক


আমরা বড় প্রাসঙ্গিকে বাঁচি

দুহাত বাই তিনহাত বেড়ে খুশি,

জীবন এখন বড্ড পরিপাটি

ব্যালকনিতে মানিপ্ল্যান্ট পুষি।


দরজা বন্ধ জানলা এখন খোলা

বাইরে উদার মনে কড়াকড়ি ,

বন্ধ কপাট , সদর দরজায় লিখি,

অতিথি তুমি দেব ভবময়।


উঠোন এখন ফ্ল্যাটের ব্যালকনিতে

সাজায় গোজায় পরিপাটি ভাঁজে

আমরা এখন বড্ড এলোমেলো,

রাতদুপুরে হাতড়ে বেড়ায় মাটি।


প্রেমের মধ্যে ভীষন কোলাহল,

নিক্তি মেপে নিড়েন দেওয়ার চল,

পাশা খেলার মত গুটির চাল

তক্ষকেরা করছে বাজিমাত।


হাতের উপর হাত ছুঁয়েছে যেই,

শূণ্য বিকেল আর তো মনে নেই

কোথায় পাবো শ্যামলা নদীর ধার

পড়ে আছি শীতের বালিশেই।


গল্প বলো আবার কথা কব,

শূন্য হৃদয় আধেক হৃদয়পুর

একজীবনে শূন্য সবই হলে

ভালোবাসবো সপ্ত সমুদ্দুর।


1 comment:

  1. প্রসঙ্গহীন সঙ্গ ক'জনই চায়। দুর্লভ নয়।...বোবা কলিরা এভাবে ফুল হয়েই ফুটতে পারে, তুচ্ছরা পুচ্ছ পায় কল্পনায় ...!

    দুর্দান্ত, দুদ্ধর্ষ বলন!

    ReplyDelete