যৌনতা যেখানে ঘুমিয়ে থাকে
যুবতী ধানের বুকে শিরশিরে কিশোর বাতাসের আদুরে কাঁপন জাগছে নিভৃতে।
ঠিক তেমনই যুগলাষ্ঠ যখন চরম রমনীকোন ছুঁয়ে যায় পরম আদরে,
না , তখনও -
তখনও কোথাও যৌনতারা পরম আদরে আঁচল পাতেনি আমার সর্বাঙ্গ শরীরে ,
শুধু মুক্তিরা এসে একে একে ছুঁইয়ে দিচ্ছিল তাদের রোমশ সিঁধকাঠি সঞ্জীবনী মত,
বরফ বাতাস ধুইয়ে দিচ্ছিল গা ।
ধীরে ধীরে বওনা সময় আরো ধীর পথ ।
No comments:
Post a Comment