বুনো তুলসীর বীজের মত ভালোবাসা ছড়িয়ে দেব সোঁতা মাটিতে।
নরম মাটির আদরে ভালোবাসারা বেড়ে উঠবে ফনফনিয়ে,
বীজ ফেটে ছড়িয়ে পড়বে ভালোবাসা পেঁজা তুলোর মত,
বুনো ঝোপের ডালে, বেড়া কলমীর ডগায়।
জল পেয়ে , মাটি পেয়ে গাছ তার শিকড় ছড়াবে,
যেমন ছড়ায় মর্ত্যের সোহাগ আদরে বেরাদরে ।
No comments:
Post a Comment