Sunday, November 15, 2020

অবান্তর - ৭

                      উৎসব


আজ আমার অঙ্গে অঙ্গে উৎসব

ঠোঁটের সব রক্তিম শূন্য করে মেখেছি গরল নীল।

আমার ওষ্ঠরঞ্জনী ভেদ করে যাচ্ছে গহন কালোর শূন্যতা ।

অতল, স্থবির নীল ঠোঁটে মেখে রেখেছি সমস্ত প্রেমালাপ, 

এখনও রাত্রির নৈঃশব্দ্যের মত স্থির।

শুধু পৃথিবীর চলাচল শুনতে পাচ্ছি পার্থিব সময়ে।


হে প্রেম, হে প্রিয়

 পারবে কি তুমি নীলকন্ঠ হতে ?

সমস্ত গরল চুম্বন করে, নিঃশেষিত, নির্বাক ।


1 comment:

  1. দুর্দান্ত লেখনী। উচ্চাঙ্গ শিল্পরূপের দ‍্যোতনা।

    ReplyDelete