কোনো প্রশ্ন নেই
এলিজা কার্লসনের মতোই আজ আর কোনো প্রশ্ন চিহ্ন জেগে নেই।
প্রতীক্ষা করতে করতে ওরা এখন কোলের শিশুর মত নিস্পাপ নিদ্রাতুর।
দেখছো না ওদের দেয়ালা হচ্ছে,
অথচ সেখানেও কোনো প্রশ্ন নেই,
এক থেকে একক প্রশ্নোত্তরে মেতেছে ওরা ,সব উত্তর তবু ওদের অজানা নয় আজ-
কিছু জানে, কিছু অনুমানে।
কেননা জানতে হয়, জানার কোনো হিসেব নেই মানা।
যে সমুদ্র ভোরে ওদের জন্ম হয়েছিল, কোল পেতে পেতে ওরাও আজ নিরুত্তাপ ।
আজান দেওয়া ভোরের ধ্রুবতারায়,
জোনাকিরা জোনাকিপথ তৈরী করে নতুন প্রেমের ব্রীড়ার মত।
শুধু দুর থেকে কিছু প্রশ্ন কাস্তের মত দুলে দুলে ভাসতে থাকে,ভাসতে থাকে, ভাসতেই থাকে।
যদি ধরতে পারো, হয়তো ওরা বলে বসবে -
জানো কি ?
ঠিক কতটা উপযুক্ত হলে এক পৃথিবী আরেক পৃথিবীর খবর রাখতে পারে ?
স্যাটেলাইটের ওপারে --------
No comments:
Post a Comment