উৎসব
আজ আমার অঙ্গে অঙ্গে উৎসব
ঠোঁটের সব রক্তিম শূন্য করে মেখেছি গরল নীল।
আমার ওষ্ঠরঞ্জনী ভেদ করে যাচ্ছে গহন কালোর শূন্যতা ।
অতল, স্থবির নীল ঠোঁটে মেখে রেখেছি সমস্ত প্রেমালাপ,
এখনও রাত্রির নৈঃশব্দ্যের মত স্থির।
শুধু পৃথিবীর চলাচল শুনতে পাচ্ছি পার্থিব সময়ে।
হে প্রেম, হে প্রিয়
পারবে কি তুমি নীলকন্ঠ হতে ?
সমস্ত গরল চুম্বন করে, নিঃশেষিত, নির্বাক ।
দুর্দান্ত লেখনী। উচ্চাঙ্গ শিল্পরূপের দ্যোতনা।
ReplyDelete