Sunday, November 15, 2020

অবান্তর- ৮

 


ভন্ড, লোভী, সুবিধেবাদী, প্রবঞ্চক আর নিঁখুতভুলের আক্ষেপ গাইতে গাইতে পার করছো তুমি দীর্ঘ পথ।

প্রতিটি নিঁখুতভুলের  বাঁকে দাঁড়িয়ে আছে একটা করে বোধিবৃক্ষ।

একটা করে পার করছো আর লাভ করছো অনন্ত অভিজ্ঞতা , সঞ্চয় করছো ধন অনন্ত কঠিনতার।

প্রতিটি বোধিবৃক্ষের পরেই আছে অনন্ত আক্ষেপ তারপর স্তিমিতি।

এখন নিঁখুতভুল গুলো ধরতে পেয়ে একেএকে পার হচ্ছো  গুছিয়ে বাগিয়ে ।

নিঁখুতভুল গুলো  বাঁক নিতে নিতেই একদিন সমান্তরাল নিঁখুত ঠিক আসবে ।

আর ঠিক তখনই সব আক্ষেপ ফেলে রেখে সমস্ত আঁকিবুঁকি সেরে টুক করে নেমে যাবে জীবন ষ্টেশন থেকে ।

1 comment:

  1. ভীষণ উচ্চাঙ্গের একটি কবিতা। গভীর অন্তর্দশন ও বাস্তবভূমিতে তার বুননে কবিতাটি অসাধারণ হয়ে পড়েছে।

    ReplyDelete