হতেই হবে মহীরুহ
ধীরে ধীরে মহীরুহরা ঝিমিয়ে আসছে /ওদের ঘুম পাচ্ছে এবার / শীতঘুম / ঐ যে সোনালী উপত্যকা দেখছো / ও আসলে অন্তিম হেমন্তের আভা / তাই এত ঝকঝকে / ঠিক সত্যনারানের পিতলের বাসন / কাজ শেষ/ তুলে রাখার সময় হল / এবার শীত / এবার আর বসন্ত আসবে কি / গুলি মাখা মামাচাটনি আর মাছ লজেন্স এখনও হাতে / মহীরুহরা কি যেন বলছে / যেন বলছে / গুল্ম এবার মহীরুহ হও
গুল্ম এবার মহীরুহ হও
হও ।
🎋
ReplyDelete