ভন্ড, লোভী, সুবিধেবাদী, প্রবঞ্চক আর নিঁখুতভুলের আক্ষেপ গাইতে গাইতে পার করছো তুমি দীর্ঘ পথ।
প্রতিটি নিঁখুতভুলের বাঁকে দাঁড়িয়ে আছে একটা করে বোধিবৃক্ষ।
একটা করে পার করছো আর লাভ করছো অনন্ত অভিজ্ঞতা , সঞ্চয় করছো ধন অনন্ত কঠিনতার।
প্রতিটি বোধিবৃক্ষের পরেই আছে অনন্ত আক্ষেপ তারপর স্তিমিতি।
এখন নিঁখুতভুল গুলো ধরতে পেয়ে একেএকে পার হচ্ছো গুছিয়ে বাগিয়ে ।
নিঁখুতভুল গুলো বাঁক নিতে নিতেই একদিন সমান্তরাল নিঁখুত ঠিক আসবে ।
আর ঠিক তখনই সব আক্ষেপ ফেলে রেখে সমস্ত আঁকিবুঁকি সেরে টুক করে নেমে যাবে জীবন ষ্টেশন থেকে ।
ভীষণ উচ্চাঙ্গের একটি কবিতা। গভীর অন্তর্দশন ও বাস্তবভূমিতে তার বুননে কবিতাটি অসাধারণ হয়ে পড়েছে।
ReplyDelete