Friday, June 23, 2023

অবান্তর না পড়েই কি লেখা যায়

       না পড়েই কি লেখা যায়



তোমাকে পড়িনা এখন, শুধুই লিখি
লিখে যাই আদিগন্ত-
 মনে মনে ভাবি-
ভাবতে ভাবতে তলিয়ে যাই,
অথচ তোমাকে খুঁজি না ।
বৃষ্টি নামে পাতায় পাতায় , চোখের কোনে,
অথচ চড়া বালি ধোয়া হয় না

কতদিন  উঁকি মেরে দেখি না নিজেকে
কতদিন ভালোবেসে ছুঁই না তোমাকে
কতদিন ভালোবাসা বাকি পড়ে আছে শুধু ঋণে
বারোমেসে বারোকাল ধারবাকির জীবনে। 

1 comment:

  1. আপনার আপনতম আপন 'আপনা'কেই দেখা ... আসল দেখা; আসল কর্ম; আসল কীর্তি ; আসল নির্মাণ!

    নিজেকে খুইয়ে... বাইরকে কতটা গড়া যায় ? কবির এ আত্মযত্নের অনন্য রত্নভাষ পাঠক-প্রবাহের সত্তা ও মননকে গভীর ভাবে দীপিত করে।
    এ কবিতা নিজের জন্য ঘুম ভাঙায় ; অপর-সর্বস্ব নিদ্রাব্যস্তদের নাড়া দেয়।

    ReplyDelete