Saturday, June 10, 2023

অবান্তর নিয়তি

        নিয়তি 


আমার জীবনে এক পুরুষ আছে নিয়তি পুরুষ
তার জীবনে আমি গহীন নারী
আমাদের মিলন নেই
তবু নিয়তি সর্বৈব চরৈবেতি

কখনো আমরা ঝরনা, কখনো নদী
কখনো উচ্ছ্বল, কখনো স্থিতধি
কাঁসাই শিলাই কংসাবতী হয়
আমরা তবু তুমি হই না।

1 comment:

  1. অনন্য অনন্ত গভীর এক েবয়ান। প্রগাঢ় নিগড়ের এক সদা স্রোতশীলা নদী আছে ; বাঁধ নেই , বাধা-বাঁধন নেই। না বাঁধাধরা কোনও নাম, না কোনও রং কিংবা না কোনও পথপ্রস্তরফলক।
    চলে চলা , ভাষ-নির্ভাষ বলে চলা ছাড়া আর কোনও কাজ নেই। না দেখা,না পাওয়া , না কাছে থাকার মহাকাব্য।

    কথা গুলো দৈবসম্ভব; মানুষে কীভাবে পারে! অসম্ভব ভাবে এভাবে অবিশ্বাস্য জীয়ন্ত থাক।

    আরও একটি গহিন,অনন্যস্বাদী সৃষ্টির জন্য লেখিকাকে অশেষ শ্রদ্ধা, শুভকামনা ও ধন্যবাদ জানাই।

    ReplyDelete