না পড়েই কি লেখা যায়
তোমাকে পড়িনা এখন, শুধুই লিখি
লিখে যাই আদিগন্ত-
মনে মনে ভাবি-
ভাবতে ভাবতে তলিয়ে যাই,
অথচ তোমাকে খুঁজি না ।
বৃষ্টি নামে পাতায় পাতায় , চোখের কোনে,
অথচ চড়া বালি ধোয়া হয় না
কতদিন উঁকি মেরে দেখি না নিজেকে
কতদিন ভালোবেসে ছুঁই না তোমাকে
কতদিন ভালোবাসা বাকি পড়ে আছে শুধু ঋণে
বারোমেসে বারোকাল ধারবাকির জীবনে।
আপনার আপনতম আপন 'আপনা'কেই দেখা ... আসল দেখা; আসল কর্ম; আসল কীর্তি ; আসল নির্মাণ!
ReplyDeleteনিজেকে খুইয়ে... বাইরকে কতটা গড়া যায় ? কবির এ আত্মযত্নের অনন্য রত্নভাষ পাঠক-প্রবাহের সত্তা ও মননকে গভীর ভাবে দীপিত করে।
এ কবিতা নিজের জন্য ঘুম ভাঙায় ; অপর-সর্বস্ব নিদ্রাব্যস্তদের নাড়া দেয়।