রাতকথা
আমার রাত জানে আমার জেগে থাকার মানে
আমার রাত জানে যন্ত্রনার মানে
রাত্রি যেথা গভীর হয়ে আসে
তখন এসে আমার পাশে বসে
নির্জনে মুখোমুখি দুজন
তখন আমি দাঁড়িয়ে থাকি একলা এক কোনে।
নিঝুম নিগুঢ় মাঝরাত্তির বেলা
শূন্য যখন বিশ্ব চরাচর
স্মৃতির মাঝে একলা ছুটে চলা
রইছে পড়ে শূন্য বাড়িঘর
ইচ্ছে মত তোমার খেয়াল খুশি
রাতের পরে রাত জাগিয়ে রাখে
ভবঘুরের জীবন সে-ও দামি
শুধুই কেবল তুচ্ছ তোমার কাছে
এখন শুধুই রাত্রি তোমায় চাই
বুঝি এখন একলা থাকার মানে
একলা মানেই স্মৃতির রোশনাই
ভালো আছি স্মৃতি রোমন্থনে।
আমার রাতই জানে রাত্রি জাগার মানে।
আর একটি অনবদ্য লিরিক; আত্মার অন্তঃস্থ গভীর নির্জন নিশুতি অন্তরীপের অন্তঃস্বলা গাথা। অনন্ত দ্রৌপদী-আঁচলের মতো বিছোনো বিথারিত রাত। আর রাতকে 'বাঁচবার দিন' বলে মেনে নেওয়া এক যাপণ-লগ্ন মানুষ। সারা দিনমানের বিচিত্র টুকরো খন্ড , তুচ্ছ-বৃহৎ , নগন্য-সুগণ্য কতো শত শশব্যস্ততা ... নিজের বলে কিছুই বাকী রাখে না।
ReplyDeleteরাত বিচ্ছিন্ন বিহনের রুদালী নয়। কখনো তা একান্ত নিজস্ব প্রিয় মুহূর্তের মালা-গ্রন্থন; কখনো বা প্রিয়তমের সাথে অন্তরে বাহিরে কথা বলার ; রাত নির্জন নিবিড়তার। রাত সৃষ্টি- সৃজনের সময়ও বটে।
মানসিক উপদ্রবহীন রাতের চেয়ে বড়ো অবসর আর কিছু হয় না।
রাত যখন নিঃসঙ্গতাকে হত্যা করে নরম কোমল নিদ্রার কোল বিছিয়ে দেয়... পাথুরে নিরস অন্য অর্ধ মনের আভা মিলিয়ে যাওয়া শুধুমাত্র অল্প কিছু সময়ের অপেক্ষা।
রাত যদি কাঁদায় , হাসায়, সাজায়,বাঁচায় ... তাহলে রাত ভালো। ভালো প্রেমিক, ভালো আশ্রয়। নীরব, নিঃশব্দ ,নির্জনতা যেন ভাগ না হয়ে যায়!
প্রিয় কবি, এই অনবদ্য লিরিকটার জন্য আমার আমার আন্তরিক শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার সৃষ্টির ধারা এভাবে পাঠক সমাজকে সুধন্য করে চলুক।