Wednesday, October 19, 2022

অবান্তর ১২১ অর্ধ মনের গল্প

     অর্ধ মনের গল্প


মন্দারমনি,দীঘা, তাজপুর,গাদিয়াড়া
ছুটে চলি একের পর এক ডেষ্টিনেশন,
তবু গোটা মন নিয়ে ছুটে যেতে পারি কই বল?

চলে যায় জলাভূমি, বালিয়াড়ি, জোয়ার ভাঁটা,
আধখানা  অসংসারী মন পড়ে থাকে শুকনো মাছের মত,
বড় আঁশটে গন্ধ তার, 
সযত্নে ঠান্ডা ঘরে, জলের তলায় আধখানা মন ঘুরে মরে,
সারাবেলা গোটা মন নিয়ে  সংসারী কে বল?
যে বুঝেছে সং মানে সার,
সে তো আধখানা মনে ঘুরে মরে সারাবেলা।

তারপর পাপোশের কোনে মন রেখে হাসি হাসি মুখে সুখী সাজে , আদরে সোহাগে ভালোবেসে সামাজিক হয়।
ঘুমঘোরে আধখানা সংসারী মন বালিশের কোনে গুঁজে রাখা অশ্রুকে গল্প বলে,
কোনো এক হাতের গল্প, কাঁধের গল্প, নিশ্চিত নির্বাসিত অধরের গল্প , 
একটা উড়ন্ত অলৌকিক দিনের গল্প ।

তারপর ঘুমঘোরে মনে মনে ঘুরে মরে , ঘুরে মরে

No comments:

Post a Comment