ক্ষয়
ভালোবাসাকে ভুলতে চেয়ে নিজেকে ঘৃনা বাসি ।
নুড়ি পাথর জল ক্ষয়ে মসৃন হয়,
পিচ্ছিল সে পথ রাত বাড়ায়,
অন্ধকার খোঁজে নিজের কাছে বসবার।
রাত কেটে যায়
গোলাপের শুকনো পাপড়ি স্মৃতি জাগায়।
ঘুরপথে ঘুরে চলে, বয়ে যায় আরো এক ঋতু মাস ।
দিনান্তে দিন বয়ে যায় অসম্ভবেরা,
ভিড়ের মাঝে অসম্ভবকে সম্ভব করে তোলে,
হাসি গাই দিই করতালি ভিতর হাঁফায়।
যতবার ভুলে যেতে চাই ততবার কাটে হাত ছুরিকাধারে।
রক্তাক্ত গোলাপী আশায় নুন চেপে ধরি,
অবোধ পোষ মানে না!
ঘৃনা বাড়ে নিজের আশায়।
আবার অতি স্বাভাবিক
যেন কিছু হয়নি জীবন এমন যাপনে সাজিয়ে তুলি কার্ণিস,
পায়রার বকম বকম।
তারপর আবার শুঁড়িপথে মন্ত্রনা ভিড় করে
নিস্তব্ধ সকালে।
চলে যেতে চাই পাহাড়ের এক কোনে
যেখানে মানুষ নেই, যেখানে গাছ নেই , যেখানে রক্তাক্ত সমুদ্র নেই।
শুধু বেলাভুমি শুয়ে আছে অলস জঠরে,
শামুক খোল পাহাড়ের কোলে।
পাহাড়, সমুদ্রের আর বেলাতটের বিছোনো আঁচল দক্ষিণাবর্তেই সুপ্রতুল। মন নিয়ে পৌঁছলেই হলো।
ReplyDelete