দ্রোহকাল
দূর্গা মা ফিরে গেল,
এত আলো ঝলমলে রাত চলে গেল।
তবু ,আমরা কেউ কারো জন্য অপেক্ষা করিনি।
আমরা অপেক্ষা করিনি ভালোবাসার কাছে বসে থাকার,ছুঁয়ে থাকার, বেঁচে থাকার।
বরং নিজেদের থেকে পালিয়ে বেঁচেছি ভালোবাসার ঘাড়ে ভরসা রেখে।
এমন কত কত রাত কেটে যাবে , দিন চলে যাবে আর আমরা দ্বন্দ্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যাবো।
দিন থেকে রাত, রাত থেকে দিন-
উৎসব থেকে আঁধার, আঁধার থেকে উৎসব।
দ্রোহকাল ।
No comments:
Post a Comment