Monday, September 19, 2022

অবান্তর ১১৮ অনুমতিহীন বিচ্ছেদ

  অনুমতিহীন বিচ্ছেদ



এই যে এত ছেড়ে যাবো  বল -
চলে যাবার সময় এলে  আমিও তো তোমার সাথে  যেতে পারবো না।
আঁকতে পারবো না একটা সুস্মিত আখর তোমার কপালে।
সহস্র কুঞ্চিত ভ্রুতলে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো না ভাঙ্গা নৌকার মত বুকে,
আমাদের না পাওয়া দুঃখগুলো এক থাকবে,আর তুমি চলে যাবে!

অথচ এই যে চাওয়া এই যে বিচ্ছেদ এ তো শুধুই তোমার আমার চাওয়া।
এর মাঝখানে যারা আছে, 
অতবড় গিরিলঙ্ঘন করে ফিনিক্স হওয়ার সাধ্য আমার নেই ,তুমি তো জানো।

অথচ, তোমার বড় তাড়া ছেড়ে যাবার।
যাবার সময় অনুমতি না দিলে যেতে পারবে তো?

No comments:

Post a Comment