পুরুষ আমার কেউ নয়
যে পুরুষকে ভালোবেসেছিলাম কৈশোর দিয়ে,
সে যখন দায়িত্বের কথা বলেছে,
তাকে ক্ষমা করেছি।
যে পুরুষকে বিবাহে জড়িয়েছি,
বুঝলাম সে শুধু এককোল ছাড়িয়ে আরেক কোলে এসেছে-
হলুদগন্ধী আঁচল খুঁজতে।
যে পুরুষকে হৃদয়ে বেঁধেছি,
সেও মনকোল খোঁজে।
আমি যখন মূর্ঝিত হই,
সেও তখন অস্তমিত হয়।
পুংধর্ম সর্বত্রই মোটামুটি একই রকম। ভালো বাসতে পারা সহজ কাজ নয় । এগিয়ে চলাই একমাত্র উপায় ... কোথাও না কোথাও সোলমেটের সাথে সত্যি সাক্ষাৎ হবেই। ততদিন অবধি চলতেই হবে ... চলা সার্থক হোক।
ReplyDelete