Thursday, June 23, 2022

অবান্তর ১১১

 শ্রাবন কথা


     হৃদয় তো ধূসর
তুমি সবুজ দেখো বলেই সবুজ হয়।
ধূসর মাটি লাল কাঁকুরে তপস্বীনি,
তবু সিঁদুর রঙা বিকেল এলেই বিবাগী মন উদাসিনী।

নীলদরিয়ার সবুজ পানি বুকের মাঝে ঢেউ,
ধূসর মাটি জল ভাঙ্গছে সঙ্গে নেই তো কেউ।
সবুজ বনের ধূসর ছায়া মনের কালো মেঘ,
দেখা হলেই বর্ষা নামে উপচে পড়া আবেগ।

ঢেউয়ে ভাসবো কুলে ভিড়বো পথ যে পথে হারাই,
শ্রাবন এলেই বর্ষা কেন এমনতর হয়?
মনের কোনে মেঘ জমেছে ঘরে থাকা দায়,
ঈশান কোন স্পষ্ট ভীষণ দুয়ার আঙ্গিনায়।
ধূসর জলের ঘূর্ণি এখন স্রোতের বেগে ধায়
সবুজ বন আঁকড়ে ধরে দূর্বাঘাসের ছায়।

কাঁকুরে জল নামছে ভীষণ নাবাল জমির গায়,
নিংসঙ্গ হাত কোল পেয়েছে মনের আঙ্গিনায়।

1 comment:

  1. নদী, বর্ষা,বনানী সকলেই নারী। এই ত্রহ‍্যস্পর্শের অবসরে ... তিনে মিলে এক হয়ে আনন্দ, আশ্লেষ আর ঝরনের ছন্দোগানে মেতে ওঠাটাই স্বাভাবিক। আর যে সব তুচ্ছরা এ মায়াবী মিলনকে সম্ভব করে তুলছে ... তারা নেহাত অনুঘটক মাত্র।
    প্রিয় নারী প্রকৃতি আরও সুন্দর, সজীব,সরস,সবল, সবুজ থাক ...

    ReplyDelete