শ্রাবন
শ্রাবন নেমেছে,
রোদমেঘলায় দেখা হল আমাদের।
প্রতীক্ষিত, অস্থির নয়।
এ যেন নিশ্চিত প্রতীক্ষা,
অবধারিত আসার।
বলেছিলে খুব ঝগড়া করতে চাও!
দেখা হওয়া খুব জরুরী।
বুঝলাম একান্ত করে সময় চাইছো, নিজেদের মত,
অনেকদিনের পর বদ্ধ শার্সিগুলো সবুজ পেতে চাইছে।
দেখার পরের গল্পটা ?
হৃদয় ঝরলো, মেঘ রোদেতে শ্রাবন হাসলো,
সব কথা শূন্য হল দশ আঙ্গুলে।
বাকি ঝগড়া ভাদ্রের রোদে জমা থাকলো।
আসলেই আজ শ্রাবন এল শেষ বিকেলে।
অসাধারণ অভিব্যক্তি ! সমগ্র সম্ভাবনা সফল হোক।
ReplyDelete