Monday, June 13, 2022

অবান্তর ১ যোনীসম্ভূতা

  

যোনীসম্ভূতা


ধর্ষন .......

যেন ভালোবাসার প্রতিশব্দ  ,

সিলমোহর পড়ছে  দুমদাম করে।

বেশ উপজীব্য খেলা।

কাল অথবা হয়তো আজকেও কোনো পিতা শিশুকে ভোলাতে ধর্ষন ধর্ষন খেলা খেলবে, 

তারপর হাতের কাজ সেরে এসে আর একবার খেলবে বলে সান্ত্বনা দিয়ে হাতের কাজ সারবে।

কিংবা কোনো নামধারী বিপরীত লিঙ্গ , চিপসে কামড় দিয়ে বলবে -

উঃ বোর হয়ে গেছি, চলো একটু ধর্ষন ধর্ষন খেলে নেওয়া যাক।


1 comment:

  1. পুরুষ পাঠক হিসেবে লজ্জিত ,ক্ষমার্থী ...!

    ReplyDelete