Friday, June 10, 2022

অবান্তর ১০৭ ফোনকল

            ফোনকল


অনেক দিন পর বৃষ্টি নেমেছে
বোশেখের গনগনে পুরুষ বৃষ্টি নয়, 
জৈষ্ঠের নারী বৃষ্টি।
সব কেমন লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছো?
বহু প্রতীক্ষিত দেখা যেন
আদরে সোহাগে লজ্জায় জড়জড়
অথচ সুন্দর।

আজ পাহাড়টিলাটার মনেও কুয়াশা ফুটেছে
মেঘকুয়াশার ধোঁয়াশা সরিয়ে বৃষ্টিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে গায়, কামরাগে।
ভিজছে, সবাই ভিজছে,
প্রতীক্ষিত অবগাহন।

অনেক দিন পর একটা ফোন এল
কেমন আছোর বার্তা,
বহু প্রতীক্ষিত।

অনেক দিন পর বৃষ্টি নেমেছে .....

2 comments:

  1. এমন ফোন প্রতিদিন এলে পাঠক ধন‍্য হতো। অবিরত আসেনা বলেই হয়তো ,ওর আগমনের উদযাপন এতো মধুর।

    ReplyDelete
  2. ক্রম সংখ‍্যা সম্ভবত: ১০৭ হবে।

    ReplyDelete