শ্রাবন
ঠোঁট থাকবে ঠোঁটের উপর
হাতে থাকবে হাত,
বন্ধু আবার দেখা হবে
আসছে শ্রাবন মাস।
চোখের উপর চোখ থাকবে
জল ঝরবে আঝোর,
সুখের দিনে আবার এক
দুখের বীজ রুই।
অঝোর ধারে শ্রাবন আবার
ভিজিয়ে দেবে গা,
স্পর্শ পাবো মাতাল প্রেমের,
ভিজিয়ে দুই পা।
শ্রাবন তুমি পুরুষ ভীষণ
এলোমেলো ঝড়,
বুকের ভিতর টুকরো মেঘের
কান্না খোঁজো কই?
তোমায় ছুঁয়ে সুখ খুঁজি কি দুখের বীজ বুনি,
তবে এবার দেখা হবেই মনে মনে জানি।
শ্রাবণ সার্থক হোক।
ReplyDelete