Friday, June 10, 2022

অবান্তর ১০৫ স্বীকারোক্তি

       স্বীকারোক্তি


স্বীকার করতে দোষ নেই।
এখনও তুই হারিয়ে গেলে,
আমি এলোমেলো হই।

এত অভিমান  মেঘের কোলে ডুব দেয়।
যখন তুই হারিয়ে যাস,
আমিও  বানভাসী হই।

হাতড়াই না তোকে, নিজেকেও।
অথচ  হারিয়ে যাই,
আজও এলোমেলো হই ।

প্রলাপ, বিলাপ, আলাপ, কূতুহল
কোথায় যে যায় !
অথচ সবই নিজের মধ্যে রয়,
তবু যখন তুই লুকিয়ে যাস,
আজও যাযাবর হই।

1 comment:

  1. যে তুচ্ছ 'তুই' দামাল হাওয়ার মতো কবিনীর যতো ভাবনা ও যাপনের সিঁথিকে এলোমেলো করে দেয় ; আবার তার এক লহমার অস্থির থাকা ... কবিনীর পা, পাখনা, দুরন্ত ঘূর্ণীকে ক্ষণিকের আশ্বস্ত আশ্রয়ে থিতু করে ... তাকে শ্রদ্ধা ,প্রীতি কিছুই দিতে পারিনা। তবে ,আপ্রাণ চাই এই ক্ষণস্থায়ী 'তুই' কিংবা তার অযুত বিকল্পেরা ... কবিকে সর্বদা আনন্দ, অশ্রু, সৃষ্টিতে সিক্ত রাখুক।

    ReplyDelete