Monday, May 9, 2022

অবান্তর ১০৩ অমিমাংসিত

   অমিমাংসিত

তুমি আমার কে? 
উত্তরে বলি ,
আসলেই সব নও , সবটা।
কিছু সম্পর্ক খুব কম দামী
তবু জানি খুঁটি স্তম্ভের মত তারাই ধরে থাকে মাটিতল।
ক্ষনিক হলে, এতদিনে ঝোড়ো হাওয়া উড়িয়ে নিতো কোনকালে
থেকে যাবে বলেই জাপটে ধরে আছড়ে মারে,
তারপর, ফিসফিসে অভিমানে বলে,
আমি তোমার কে?

1 comment:

  1. সব সম্পর্কের নাম হয় না ... অন্তর্গত আকুতির অনুরনন ঠিকানা খুঁজেই চলে। ভাসমান নঞর্থকতাকেও কখনও কখনও আশ্রয় ধরে নিতে হয়।

    ReplyDelete