চরাচর
জ্বলন্ত বোশেখ , বৃষ্টি হাত,
শিরশিরে সকাল,
এত হন্তদন্ত ত্রস্ত ব্যস্ততায় ,
তবু,মাঝপথেই ফিরতে হয়
আসলে -
বুক ভিজলেও বৃষ্টিতে তোমায় আমায় ফিরতে হয়।
সব বৃষ্টিতে ভেজা যায় না,
সব বৃষ্টিতে ভেজা হয় না,
ঝকঝকে তারাদের গা থেকে জল ঝরে,
তবু ভেজা হয়না বহুকাল।
শ্যাওলা জমতে জমতে ,
পিছল গায়ে জল ধরে না,
ঘেঁটু ফুলের বাস ওড়ে না,
কুঁড়চি লতায় ফুল ঝরে না,
না এর রাজ্যে হ্যাঁ বসে না,
তবু ,কোথাও যেন বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
বারো মাস তিরিশকাল।
অশ্রুতে , বৃষ্টিতে সৃষ্টি বাঁচে ... বৃষ্টি ঝরুক। ঝরন এগোবার পথ পাক। এগোনোর পথের চারপাশ শস্যশ্যামলা সমৃদ্ধিতে ভরে থাক।
ReplyDelete