সময়
বন্ধ দরজার চাবি হন্যে হয়ে খুঁজছি,
আসলে সে তো ভেতর থেকেই বন্ধ।
বারে বারে ধাক্কা খাচ্ছি বলেই,
অন্ধকারকে দোষারোপ করি।
আসল সত্য, কোনো হাত কেউ বাড়ায়নি।
অঝোর ধারায় ঝরছি বলেই-
ঝরনা বইয়ে যাবে,
এমন ভালোবাসা, থাক।
সামাল দিতে দিতে সমুদ্র পার ,
তারপরের হাত
আপেক্ষিক , অদরকারী।
একা হতে হতে বিস্তৃত,
তারপর অন্তিমে চলা।
তখন সবই কৌতুক, চরাচর।
অথচ ,
এই ভালোবাসার জন্যই উচ্ছন্নে যেতেচেয়েছিলাম,
এখন পথই আমার ঘর।
This comment has been removed by the author.
ReplyDeleteসত্যিই সময়েরই সময় চলছে ...! স্রোত থেকে সরে গেলে হবে না; এক সময় ঘূর্ণি নিজেই একা অন্য পথে সরে যাবে। চলতেই থাকতে হবে। আসলে ঘর বলে কিছু হয় না , পুরোটাই পথ ...
ReplyDelete