পরিযায়ী
এক সম্পর্ক থেকে আরেক সম্পর্ক,
তারপর শূন্যতা।
ঠিক যেমন সমের পর আসে ফাঁক,
সেই ' না তিন তিন না'র মত
পরিযায়ী হয়ে হেঁটে চলে, অনন্তপথে অবিরত ।
কখনও তারা সর্পিল পথ
কখনো সারিবদ্ধ রেলপথ
অথচ দেখো কেমন পূর্ণিমার চাঁদের মত
রক্তগন্ধে মাখো মাখো হয়ে পড়ে আছে
এখন নিশ্চিন্ত চাঁদ ।
সে জানে গন্তব্য এবার শেষ ,
আর কোনো ফাঁক নেই
তাই নিশ্চিন্তে জিরিয়ে নেওয়া যাক দুই
চারিবার।
যে চাঁদই দেখো না কেন
গ্ৰহনে বা অভিসারে, হৃদয় তো একটাই।
বারে বারে জন্ম নেয় তাই, মূহূর্ত জন্ম তরে
পরিযায়ীর মত
কখনও পড়ে থাকে গ্ৰহন রুটির মত, কখনও টিপ হয়ে ঝলসায় রমনী কপালে।
তবু দেখো হৃদয় তো একটাই,
ঘুরে ঘুরে মরে, দুয়ারে দুয়ারে
পরিযায়ীর মত ।
অর্পিতা চৌধুরী
এক সম্পর্ক থেকে আরেক সম্পর্ক,
তারপর শূন্যতা।
ঠিক যেমন সমের পর আসে ফাঁক,
সেই ' না তিন তিন না'র মত
পরিযায়ী হয়ে হেঁটে চলে, অনন্তপথে অবিরত ।
কখনও তারা সর্পিল পথ
কখনো সারিবদ্ধ রেলপথ
অথচ দেখো কেমন পূর্ণিমার চাঁদের মত
রক্তগন্ধে মাখো মাখো হয়ে পড়ে আছে
এখন নিশ্চিন্ত চাঁদ ।
সে জানে গন্তব্য এবার শেষ ,
আর কোনো ফাঁক নেই
তাই নিশ্চিন্তে জিরিয়ে নেওয়া যাক দুই
চারিবার।
যে চাঁদই দেখো না কেন
গ্ৰহনে বা অভিসারে, হৃদয় তো একটাই।
বারে বারে জন্ম নেয় তাই, মূহূর্ত জন্ম তরে
পরিযায়ীর মত
কখনও পড়ে থাকে গ্ৰহন রুটির মত, কখনও টিপ হয়ে ঝলসায় রমনী কপালে।
তবু দেখো হৃদয় তো একটাই,
ঘুরে ঘুরে মরে, দুয়ারে দুয়ারে
পরিযায়ীর মত ।
অর্পিতা চৌধুরী
No comments:
Post a Comment