কয়েদবন্দীর রোজনামচা
১
আজ সকালেই তুমি এসেছিলে,
স্বপ্নে
অথচ, তোমাকে জড়িয়ে ধরা তো দূর
ছুঁতেই চাইলাম না ,
ব্যস্ত হয়ে পড়লাম, তোমাকে
সুস্থিত নীড়ে ফেরাবার জন্য।
২
এখন ভালোবাসাটাও হয়ে গেছে চার
দেওয়ালে বন্দী ।
কোথাও তার লাফালাফি , ঝাঁপাঝাঁপি নেই,
পরম সুস্থিত, পরিপাটি, বাগানো, গোছানো
একবার করে শুধু বেঁচে থাকার
শব্দতরঙ্গেই বন্দী ।
। ঠিক যেন ধ্যানরত বুদ্ধ ।
৩
আমাদের ভালোবাসা এতটাই গভীর যে
একে অপরকে সর্বদাই মনে করিয়ে দিই,
যাও কর্তব্য কর, তারপর ভালোবেসো ।
আমাদের দায়িত্ব এতটাই গভীর যে,
দায়িত্বটাকেই ভালোবেসে ফেলেছি ।
৪
বাগিয়ে গুছিয়ে বাঁচার মত অবসর কই?
আমরা তো আর পারিনা কার্ফু লাগাতে।
বলতে পারিনা সজোরে, দায়িত্বরা ঘর ঢোকো
এবার আমরা একটু ভালোবাসবো ।
৫
সেই ঝর্না, পাথর, জঙ্গল সবই আছে ,
শুধু মানুষ ,ঘরবন্দী ।
মনবন্দী তো নয় ? তাই মাঝেমাঝেই উড়াল দিই
সেই স্বপ্নপারে ।
মনমাঝি তোর বৈঠা নে রে, আমি আর বাইতে পারলাম না ।
অর্পিতা
১
আজ সকালেই তুমি এসেছিলে,
স্বপ্নে
অথচ, তোমাকে জড়িয়ে ধরা তো দূর
ছুঁতেই চাইলাম না ,
ব্যস্ত হয়ে পড়লাম, তোমাকে
সুস্থিত নীড়ে ফেরাবার জন্য।
২
এখন ভালোবাসাটাও হয়ে গেছে চার
দেওয়ালে বন্দী ।
কোথাও তার লাফালাফি , ঝাঁপাঝাঁপি নেই,
পরম সুস্থিত, পরিপাটি, বাগানো, গোছানো
একবার করে শুধু বেঁচে থাকার
শব্দতরঙ্গেই বন্দী ।
। ঠিক যেন ধ্যানরত বুদ্ধ ।
৩
আমাদের ভালোবাসা এতটাই গভীর যে
একে অপরকে সর্বদাই মনে করিয়ে দিই,
যাও কর্তব্য কর, তারপর ভালোবেসো ।
আমাদের দায়িত্ব এতটাই গভীর যে,
দায়িত্বটাকেই ভালোবেসে ফেলেছি ।
৪
বাগিয়ে গুছিয়ে বাঁচার মত অবসর কই?
আমরা তো আর পারিনা কার্ফু লাগাতে।
বলতে পারিনা সজোরে, দায়িত্বরা ঘর ঢোকো
এবার আমরা একটু ভালোবাসবো ।
৫
সেই ঝর্না, পাথর, জঙ্গল সবই আছে ,
শুধু মানুষ ,ঘরবন্দী ।
মনবন্দী তো নয় ? তাই মাঝেমাঝেই উড়াল দিই
সেই স্বপ্নপারে ।
মনমাঝি তোর বৈঠা নে রে, আমি আর বাইতে পারলাম না ।
অর্পিতা

ঘর বন্দী মন বন্দী 💓💓💓
ReplyDeleteসেবাধামে আছেন সবাই। নয়কো বন্দীশালা।বলতে পারেন প্রকৃতি আমাদের সাজঘর, গোছঘরে পাঠিয়ে নিজে সুস্থ হতে লেগেছেন। কারো আগার নয় এ; প্রকৃতি পরিস্থিতি সুস্থ নিরাপদ হলে ,সবাই ছাড়া পাবেন! পাবেনই।
ReplyDeleteবন্দীদের মধ্যে বন্ধুত্ব করে নেওয়াই ভালো।
ধন্যবাদ
Delete