Tuesday, March 31, 2020

কবিতা ২৩

                    সংক্রমন


কাঁটা খোঁচা স্বপ্ন গুলো একটু একটু করে        জোড়া লাগছে ,
অথচ তুমি বুঝতেও পারছো না।
সংসারিক ফুটিফাটাগুলোও জোড়া লাগছে নিঃশব্দে, আবার আগের মতন ।
বাসন মাজা কেজো হাত গুলো আবার মসৃণ হয়ে উঠছে সেই পুরনো বেলার মত।
দাম্পত্য বোরোলিনের ছোঁয়ায়, স্নিগ্ধ আঁচলের হলুদ বাস আজ বিশ্ব শঙ্কাকেও দূর করে ।


আমি দেখতে পাচ্ছি, জানালার পাশে বসে রয়েছো তুমি সুদুরপানে , পাশে পড়ে নিস্তব্ধ কলম।
যা লিখছো, ভাবছো অনেক বেশি, দেখছো তারও কম ।
শুধু অতি পরিচিত এক ফেনা গন্ধ দিয়েছে তোমাকে নিশ্চিত অবকাশ ।
চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি
        পথ পানে চেয়ে থাকি।

 
                           অর্পিতা

1 comment: