অর্ধরাত্রির গান
শাবকের কাছে ঘৃনিত জেনেও
যে মাতা বিবর্ণ বসন্ত বহন করে না ,
তাকে আর যাই বলো ,
বুদ্ধিমান বোলো না ।
যে মাতা বিবর্ণ বসন্ত বহন করে না ,
তাকে আর যাই বলো ,
বুদ্ধিমান বোলো না ।
চন্দন গন্ধ বুকে রেখেও যে নারী চন্দনী হল না,
সেখানে নারীদিবস আর গরুর বিয়ে সমার্থক ।
সেখানে নারীদিবস আর গরুর বিয়ে সমার্থক ।
আঙ্গুলের ফাঁকে ফাঁকে যখন শাল ফুল ছুঁয়ে ছুঁয়ে যায়,
তখনও যেন দুর থেকে বেদবানী ঘৃণাগুলো ঝরে ঝরে পড়ে,
অনিশ্চিত কাব্যের মত ।
তখনও যেন দুর থেকে বেদবানী ঘৃণাগুলো ঝরে ঝরে পড়ে,
অনিশ্চিত কাব্যের মত ।
প্রান্তিক আলুরা ঢিবি হয়ে পড়ে থাকে প্রান্তবেলার মাঠে, ঘরে ফেরার আশায় , পলাশতলির পাশে পাশে ।
তখনও কারো পৌঁছনোর তাড়া, কারো বা ফেরার,
তবু অফুরান জিজ্ঞাসা প্রশ্ন চিহ্নের মতো পাক খায় -
এখনও ঘৃনাদেরকে গুছিয়ে রাখতে পেরেছো তো পরিপাটি করে ? খাপে খোপে সযতনে ?
শুনতে পাচ্ছো? জেগে আছো কি? অনন্তকাল-
লেখনী - অর্পিতা চৌধুরী
তবু অফুরান জিজ্ঞাসা প্রশ্ন চিহ্নের মতো পাক খায় -
এখনও ঘৃনাদেরকে গুছিয়ে রাখতে পেরেছো তো পরিপাটি করে ? খাপে খোপে সযতনে ?
শুনতে পাচ্ছো? জেগে আছো কি? অনন্তকাল-
লেখনী - অর্পিতা চৌধুরী

এত তীক্ষ্ণমুখী শরগুলোর কেন যে জন্ম হয়!তা একান্তই ঈশ্বরই জানেন! আত্ম হতে আত্মার গহিনে রক্ত ঝরায়। ঝরিয়ে যায় শুধু! জানিনা কোনও মানুষের প্রতি এ কথা গুলি লেখা হয়েছে কিনা! সে আর যাই হোক, আমার অগভীর মন তাকে কখনোই প্রেমিক বলতে পারছে না!
ReplyDeleteবেদনার এত অসীম রূপ... বিরল, বিরলতর!