Thursday, March 26, 2020

কবিতা ২১

                   মানুষসোর

আবার কোনো একদিন গভীর অরণ্যবুক হতে
অথবা প্রস্তর গুহায় অগুনতি জীবাশ্ম খুঁজে পাওয়া যাবে।
সেই হাড়গোড়, জীবাশ্চর কান্নায় উঠে আসবে আরো এক সিন্ধু সভ্যতার গল্প ,
নাম হবে মানুষসোর ।

ডাইনোসরের মতই তারা হাহাকার করে বলবে,
আমরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ছিলাম,
আমরা ,পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর প্রানী ছিলাম।

আর তখন গাছপালার ভিতর থেকে পাখপাখালিরা গান ধরবে- ছিলাম, ছিলাম, ছিলাম।
আর আমরা - আছি, থাকবো, থাকবো।

                        অর্পিতা

2 comments:

  1. পূপুর পাপাসোর, মাম্মাসর, মামনি সোর 😃

    ভালো লেখা

    ReplyDelete
  2. না না এমনটা হবে না। হতাশা একদিন অবসাদের সাথে পালিয়ে বে করবে!দূর পাড়ার মোড়ে বিবেকবোধ ওদের বেধড়ক পিটিয়ে মারবে!পুরো মেরেই ফেলবে! আমাদের শিশুরা এসব খুব এনজয় করবে। রিস্টোর মোডে থাকা প্রকৃতি নতুন উদ্যমে আমাদের ঘর ও বাহিরের কাজের পথ প্রশস্ত করে দেবেই। আর আপনার ভয়ার্ত এ লিপি বিয়োজিত হয়ে নতুন গাছের মেরুদন্ডের ,পাতার সবুজের, স্মিত পুষ্পের, আগামী সুফলেদের সহায় হবে। হবেই।

    আপনাকে সাধুবাদ।

    ReplyDelete