Saturday, July 1, 2023

অবান্তর ১৩৫ ঊষ্ণায়ন

    উষ্ণায়ন 


বর্ষা এলেই সবুজ হয় গাছ
যত দূরেই যাও 
ভিজে হাওয়া, সোঁদা গন্ধ, নাবাল জমি,
মাঠের জল, পাতার চিকন মনে করায় 
তুমি, তোমাকে!
ঐ তো হোথায়, ঐ তো এখানে,
আসলেই এক অয়নবৃত্ত ।


বাঁচতে হলে দুর্দান্ত ভাবে বাঁচো
আছাড়ি পিছাড়ি বাঁচো
বাঁচো মরো যা পারো করে বাঁচো
গভীর  বিশ্বাসে  বাঁচো -
একবার মরে গেলে বেঁচে যেতে পারি
বারবার মরে যেতে নয়।

ভালোবাসো 
বাসতে হলে অসভ্যের মত বাসো,
নির্দয়ের মত বাসো ।
ভালোবাসা আর  ভালো বাসার কোনো  সংজ্ঞা হয় না।
ভরসা বিশ্বাস এসব আলগামি ছেড়ে দিয়ে দূর্দান্ত হও -
বন্যার জলের মত।

বর্ষা এসেছে 
সম্পর্কের চারাগুলো  বসাও
আসছে বসন্তে শিকড় চারিয়ে যাবে ।

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. প্রকৃত আর প্রকৃতিকে নিয়ে গ্রন্থিত একটি অভূতপূর্ব কাব্যভাষ। আরও একটি বাধাবন্ধহীন নিঃশর্ত প্রেমণের কথালিপি। By the love, for the love and of the love ... শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা। ভালোবাসার একান্ত ঔচিত্ত্য। না আগল, না আটকানো... ভালোবেসে ভেসে চলার উড্ডীন পঙ্খীগীতি। টান-পিছুটানহীন, চলা, বলা, থামা, ছেদ-বিচ্ছেদে অনায়াস জবাবদিহিহীনতার এ অপরূপ সামগান। স্থান-কাল-পাত্রের স্থিরতার শর্ত এ প্রেমণে মরণসমান। দুর্দম, দুর্নিবার বয়ে চলার চর্যাই ভালোবাসা। ভালোবেসে চলাই ভালোবাসা ; ভালোবাসা আর কিছু নয়। যেখানে দিন সত্য, আজ সত্য ; ঋতু , বর্ষ জরুরী নয়। ভরসা, বিশ্বাসকে বহু যৌথ পরীক্ষা দিতে হয় ; তাই সর্বদা সময় সাপেক্ষ। সেখানে জয়-পরাজয়ের সময় অপব্যয় আছে। ততক্ষণে আরো অনেক ভালোবাসায় কাটানো যায়। শর্ত সর্বদা প্রেমণের বাধা।
    এমন দুর্জয়, দুর্লভ প্রেমণের ভাষ দীপণে-প্রদীপনে আরও বহু বিথারিত হোক।

    কবিকে আন্তরিক সাধুবাদ জানাই।

    ReplyDelete